১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্যারিসে বি সি এফ রিইউনিয়ন এন্ড অ্যাওয়ার্ড সিরিমনি নিয়ে ব্যাপক উৎসাহ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২১-১১-২০২৫
প্যারিসে বি সি এফ রিইউনিয়ন এন্ড অ্যাওয়ার্ড সিরিমনি নিয়ে ব্যাপক উৎসাহ

ফ্রান্সের জনপ্রিয় সামাজিক সংগঠন এসোসিয়েশন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বি সি এফ) ৭তম বারের মতো আয়োজন করতে যাচ্ছে “বি সি এফ রিইউনিয়ন এন্ড অ্যাওয়ার্ড সিরিমনি ২০২৫”। ইতিমধ্যে কমিউনিটির মধ্যে এ আয়োজন নিয়ে ব্যাপক সারা পরে গেছে। 

আগামী ২৯ নভেম্বর প্যারিসের এম এ এস এ অনুষ্টিত হবে ওই প্রগ্রাম। 


উক্ত অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত কৃতি শিক্ষার্থী বাক, অনার্স ,মাস্টার্স এবং পিএইচডি অর্জন করেছেন তাদের কে সংবর্ধনা দেয়া হবে, পাশা-পাশি ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য ব্যক্তি -প্রতিষ্ঠান কে বি সি এফ কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হবে। ফ্রান্সে অবস্থানকারী বাংলাদেশী সকলকে এ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আবেদন করা হয়েছে। তবে আপনার উপস্থিতি নিশ্চিত করতে অনলাইন নিবন্ধন করতে হবে। আপনাদের উপস্থিতি এই মেধাবী প্রজন্মকে ভবিষ্যতে ফরাসীদের মূলধারায় সমান তালে এগিয়ে যাবার প্রেরণা জোগাবে।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, স্মৃতিময় পূর্ণমিলনী, কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান, কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান, সাংস্কৃতিক পর্ব, ও নৈশভোজ আড্ডা। 
 
সাধারণ গেষ্টদের রেজিস্ট্রেশন লিঙ্ক : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScf8g7g23otMuvuxVxBSea_xnF0QWPia6RWY_VXAk7KEE0NjA/viewform
 
Event: https://www.facebook.com/share/1AmZ3YZCF2/?mibextid=wwXIfr
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ