২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

অন্তবর্তী সরকারের করা বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি জামায়াতের সাথে আলোচনা করা হয়নি- ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-০৩-২০২৬
অন্তবর্তী সরকারের করা বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি জামায়াতের সাথে আলোচনা করা হয়নি- ডা. শফিকুর রহমান
বিদেশের সঙ্গে অন্তবর্তী সরকারে চুক্তি সম্পর্কে জামায়াতের অবস্থান সম্পর্কে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আগেও বলেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এখনো আমাদের অবস্থান স্পষ্ট। শুক্রবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াত আমির লেখেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে, সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব, এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ