১৯ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১৫ থেকে ২০ টাকা

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ১৮-০৪-২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১৫ থেকে ২০ টাকা
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম ১৫ থেকে ২০ টাকা বাড়ানো হয়েছে। রোববার (১৯ এপ্রিল) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ডিজেলের পূর্বের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা লিটার। এছাড়া অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা লিটার, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা লিটার পুনর্নির্ধারণ করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ