জোট মনোনীত প্রার্থী নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে অধ্যাদেশ জারি
উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আরপিও সংশোধন অধ্যাদেশ-২০২৫ জারি করেছে সরকার। কোনো রাজনৈতিক দলের জোট মনোনীত প্রার্থী নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই এই অধ্যাদেশ জারি করে সরকার।
সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়, যা মঙ্গলবার সকালে গণমাধ্যমকে জানানো হয়।
আরপিও সংশোধনীর বিষয়ে ইসির বেশকিছু প্রস্তাবনার নিয়ে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন পায়।
জোট করলেও দলীয় প্রতীকেই নির্বাচন করা নিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। দলটি নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে তাদের আপত্তির কথা তুলে ধরে।
কমেন্ট বক্স