২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এরশাদ উল্লা ‘র উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী মির্জা ফখরুলের

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ০৫-১১-২০২৫
এরশাদ উল্লা ‘র উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী মির্জা ফখরুলের
ণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি নগর বিএনপির আহ্বায়ক। এ সময় আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এদিকে এ হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে দ্রুতই হামলাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দলটি।

এর আগে সন্ধ্যার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। তবে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।

চট্টগ্রাম মহনগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান বলেন, এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় হামলার খবর পেয়েছি।  

প্রসঙ্গত, গত সোমবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ