রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। উনার শারীরিক অবস্থার অবনতির কারণে শংকিত বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
এমতাবস্থায় তার সুস্থতার জন্য প্রবাসী সকল ভাই-বোনের কাছে দোয়া চেয়েছেন 'বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স' এর সভাপতি আবুল খায়ের লস্কর এবং সেক্রেটারি ইমরান আহমদ,
বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী-আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আশু আরোগ্য লাভ করুন মহান মনিবের দরবারে এই আর্জি-আমিন । এবং সবার কাছে দোয়া দরখাস্ত করেছেন।