২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, ২১ মার্চ ২০২৬

উপদেষ্টার পদ থেকে বিদায় লগ্নে প্রধান উপদেষ্টার সঙ্গে দুই সাবেক ছাত্র সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১২-২০২৫
উপদেষ্টার পদ থেকে বিদায় লগ্নে প্রধান উপদেষ্টার সঙ্গে দুই সাবেক ছাত্র সমন্বয়ক
জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ইতোমধ্যে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিদায়ী বৈঠকে অংশ নিয়েছেন তিনি। বৈঠক শেষে গ্রুপ ফটো শেয়ার করে নিজের ফেসবুক পেজে তরুণ এই উপদেষ্টা লিখেছেন, ‘বিগত ষোল মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। নিজের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। বাধা, হুমকি, রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে কাজ করার চেষ্টা করেছি।’

এরআগে বুধবার (১০ ডিসেম্বর) স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও উপদেষ্টা ছিলেন।


আসিফ মাহমুদ পোস্টে আরও লিখেছেন, ‘আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সমর্থনে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের ওপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছি। অনেক উদ্যোগ, কাজের প্রশংসা কিংবা সমালোচনা আছে। তবে, আপনারা যা দেখেছেন তা হলো End result বাস্তবায়নে নেপথ্যের পরিশ্রমটা অনেক কঠিন ও কষ্টসাধ্য ছিল।’


তিনি আরও লিখেছেন, ‘গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি, গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে তাদের প্রতিশোধ, রোষানলের শিকার হতে হয়েছে এবং ভবিষ্যতেও হবে হয়তো। তবে আপনাদের যে ভালোবাসা, সমর্থন ও আস্থা পেয়েছি তাতে এসবে আর ভয় পাই না। আমার শক্তি আমার জনগণ।’ 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ