২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

ফ্রান্স নাগরিক পরিষদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৬-১২-২০২৫
ফ্রান্স নাগরিক পরিষদের শুভেচ্ছা
মহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক পরিষদের শুভেচ্ছা বার্তা ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্স এর সভাপতি আবুল খায়ের লস্কর এবং সেক্রেটারি ইমরান আহমদ, তারা বলেন ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের আপামর জনসাধারণ একটি নতুন পতাকা, স্বাধীন ভূমি এবং সার্বভৌমত্ব অর্জন করে। আমরা হানাদার মুক্ত করেছি আমাদের জন্মভূমিকে। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম, নৃশংস হ/ত্যাকাণ্ডে অসংখ্য শহীদের প্রাণ ও মা'য়ের সম্ভ্রম হারানোর মাধ্যমে অর্জিত আমাদের প্রাণের স্বাধীনতাকে বিদেশী প্রভুদের রক্তচক্ষু থেকে নিরাপদ রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নেই। স্বদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক আজাদি অর্জন করতে আপোষহীন থাকতে হবে আমাদের। আমাদের মায়ের-ভাইয়ের, কৃষক-মজুর, তাতী-কামার সহ সমাজের সকল শ্রেণীর মানুষের রক্ত দিয়ে কেনা বাংলাদেশকে একটি নিরাপদ ভূমি হিসেবে গড়ে তুলতে আমরা পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রবাসীরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশীকে, বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্স এর পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা !


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ