জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদীর বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা এবং তাঁর হত্যাকারীদের বিচারের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার প্যারিসের অদূরে পন্তা এলাকার একটি রেস্তোরাঁয় উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন ও সাংবাদিক আবদুল মান্নান আজাদ।
সভা পরিচালনা করেন শহীদ ওসমান হাদী সমর্থক ফোরামের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান। সিনিয়র সাংবাদিক ও এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, সাংস্কৃতিক আধিপত্যবাদ রুখতে শহীদ হাদীর দেখানো পথ আমাদের আজীবন দিশা দেখিয়ে যাবে।
সভায় বক্তাদের মধ্যে অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী বলেন, ওসমান হাদী এ ভূখণ্ডে রাজনৈতিক আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এক মহান জেনারেল। তাঁর সৈনিক হয়ে আমরা এ লড়াই চালিয়ে নেব।
সভার সভাপতি মান্নান আজাদ বলেন, সাম্রাজ্যবাদী শকুনদের থাবা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হাদীর দেখানো পথে লড়াইয়ের কোনো বিকল্প নেই।
কমিউনিটি নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী, এফবিজেএ মুখপাত্র ফ্রান্স টুয়েন্টিফোর এর সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, এক্টিভিষ্ট মীর জাহান, বিসিএফ সাধারণ সম্পাদক নজমুল কবির, সমাজকর্মী ফয়সাল আহমেদ,ব্যবসায়ী আজাদী আবুল বাশার (হেলাল), বিএনডিএ আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী, কাজী নজরুল সেন্টার ফ্রান্সে সভাপতি কবি সোহেল আহমেদ, কবি চৌধুরী রেজাউল হায়দার, ব্যবসায়ী শহিদুল ইসলাম, বাংলাদেশী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, এনসিপি ফ্রান্সের সদস্য সচিব শাফওয়াত হোসেন (রাব্বি রাজ), রাজনীতিবিদ রেজওয়ান হিমেল, এক্টিভিস্ট আজিমুল হক খান, এফবিজেএ এর সদস্য সাংবাদিক সরদার হাসান ইলিয়াস তানিম, সাংবাদিক বদরুল বিন আফরুজ, আকাশ গবেষক ইকরামুল কবির সালমান, অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আরাফাত, সাংবাদিক ইয়াসির আরাফাত (খোকন), সাংবাদিক সাইফুল ইসলাম ও মামুন মাহিনসহ প্রমুখ।