২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

প্যারিসে নাগরিক পরিষদ আয়োজিত শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আজ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-১২-২০২৫
প্যারিসে নাগরিক পরিষদ আয়োজিত শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আজ
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স -এর উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আজ রোববার অনুষ্ঠিত হবে। প্রবাসী ও তাদের বংশোদ্ভূত মেধাবী শিক্ষার্থী-পেশাজীবী গুণীজনদের সাফল্যকে সম্মান জানাতে বিজয়ের এই মাসে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স আয়োজন করেছে এই "মেধাবী শিক্ষার্থী, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৃটেনে বাংলাদেশী প্রথম জাজ ও প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকে'র আহবায়ক জাজ মোহাম্মদ বেলায়েত হোসাইন। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জিনিয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ