২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

প্যারিসে সিলেট-৩ আসনে ১০ দলীয় প্রার্থী মুসলেহ উদ্দিন রাজুর সমার্থনে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০২-০২-২০২৬
প্যারিসে সিলেট-৩ আসনে ১০ দলীয় প্রার্থী মুসলেহ উদ্দিন রাজুর সমার্থনে প্রচারণা
দেশের সীমানা পেরিয়ে প্যারিসেও বইছে নির্বাচনি হাওয়া। ত্রোয়েদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় সিলেট -৩ আসনে ১০ দলীয় প্রার্থী মুসলেহ উদ্দিন রাজু সমার্থনে এক সভা অনুষ্টিত হয়। গতকাল ফ্রান্সের ক্যাতসীমায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স এর সভাপতি লস্কর আহমদ, কমিউনিটি নেতা জালাল আহমদ, শহিদুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন অনলাইন এক্টিবিস্ট - মীর জাহান ও সুফিয়ান।


এছাড়া উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের রিকসা মার্কার সমর্থকবৃন্দ।


সভায় বক্তারা রাজুর ভাইর সমার্থনে বক্তব্য প্রদান করেন। বিশেষ করে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর বাংলাদেশে যে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে এর প্রশংসা করেন অন্তর্বর্তী সরকারের  ও নির্বাচন কমিশনের। একই ভাবে নির্বাচন কমিশনের দলমত নির্বিশেষে নিরপেক্ষ থেকে বিশেষ করে বড় দলগুলোর প্রতি একপেশে না হয়ে নিরপেক্ষ থাকার আহ্বান জানানো হয়। 
সিলেটের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজুকে কেন সিলেটের বালাগঞ্জে প্রয়োজন, তার সৎ ও নিষ্টার কর্মসমুহ তুলে ধরে তাকে আগামী ১২ ফেব্রুয়ারী ভোট দিয়ে জয়যুক্ত করারও আহ্বান জানান বক্তারা।   


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ