০৫ সেপ্টেম্বর ২০২৬ ,  ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-০২-২০২৬
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জাতিসংঘের অধীনে শহীদ হাদি হত্যার তদন্তের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালনকারী ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টানা দ্বিতীয় দিনের মতো ওই মোড়ে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। বিকাল প্রায় ৪টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সংগঠনটির সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। অন্য আরেকটি পোস্টে সংগঠনটি দাবি করে, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শুক্রবারের মধ্যেই এ বিষয়ে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানান আন্দোলনকারীরা।

এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।

এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউই গুলিবিদ্ধ হননি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ