১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জামায়াতের দাঁড়িপাল্লার বিজয় নয়, আমরা ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই- ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-০২-২০২৬
জামায়াতের দাঁড়িপাল্লার বিজয় নয়, আমরা ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই- ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের দাঁড়িপাল্লার বিজয় নয়, আমরা ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই। সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়ে তুলতেই আমাদের এই রাজনৈতিক সংগ্রাম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা রাজনীতিকে ব্যবসার পণ্যে পরিণত করেছে, তারা কখনো দেশ গড়ে তুলতে পারে না। আমরা পুরোনো সেই রাজনীতিতে ফিরে যেতে চাই না। পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে পাল্টে দিতে চাই। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই একটি মর্যাদাশীল জাতি হিসেবে।’


ডা. শফিকুর রহমান আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বে যদি সততা ও সদিচ্ছা থাকে, তাহলে সমাজ পরিবর্তন করতে খুব বেশি সময় লাগে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।’

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির ও নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ও নড়াইলের সাবেক জেলা আমির মাওলানা আশেক ইলাহী।

জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার জাকির হোসাইন, জামায়াত নেতা মো. শামসুর রহমান, খেলাফত মজলিস নেতা হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মহসিন হোসাইন, মাওলানা আব্দুল হান্নান সর্দার, ডা. পতিত পাবন বিশ্বাস, এনসিপি নেত্রী মাহমুদা সুলতানা রিমি এবং ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন।

জনসভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ