১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নারীরা এবারের পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন- জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-০২-২০২৬
নারীরা এবারের পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন- জামায়াত আমির
লেডি বাইকারের ছবি শেয়ার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেছেন, নারীরা এবারের পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে ডা. শফিকুর রহমান লেখেন, নারীরা এবারের পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন। আমি নারীসমাজের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা সদলবলে ভোটকেন্দ্রে আসুন। ভোটাধিকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নিজেদের ক্ষমতায়ন করুন। যে সমাজ নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। করপোরেট জগৎ থেকে রাজনীতি-সবখানেই তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গী হোন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ