১৮ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১৭-০২-২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রেসিডেন্ট মো. সাহবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যোগ দিয়েছেন।  

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন  তারেক রহমান।  তাকে প্রেসিডেন্ট শপথবাক্য পাঠ করান। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ বইয়ে স্বাক্ষর করেন। 


মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি মন্ত্রিসভার নতুন সদস্যদের পর্যায়ক্রমে নাম ঘোষণা করেন।  


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ