২১ ফেব্রুয়ারী ২০২৬ , ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

চলতি মাসেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে- গভর্নর

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ১৮-০২-২০২৬
চলতি মাসেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে- গভর্নর
দেশের অর্থনীতি নিয়ে বড় আশার কথা শোনালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চলতি বছরের মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে। গভর্নরের তথ্যমতে, চলতি মাসেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়ে যাবে এবং বছর শেষে তা আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। দেশের আর্থিক খাতের বর্তমান অবস্থা তুলে ধরে ড. মনসুর বলেন, বিগত সময়ে এই খাতে ব্যাপক অনিয়ম হয়েছে, যা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমগুলো পরবর্তী নির্বাচিত সরকার এগিয়ে নেবে বলে তিনি প্রত্যাশা করেন। অর্থনীতির ভঙ্গুরতা এখনো পুরোপুরি না কাটলেও পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। যদিও মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা এখনই ছোঁয়া সম্ভব হয়নি, তবে সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই দিনে নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সক্ষম করে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সরকার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য 'পৃষ্ঠপোষকতার অর্থনীতি' চায় না। বরং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অর্থনীতির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবে নতুন সরকার। বিনিয়োগ বৃদ্ধির জন্য নতুন সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ