১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-০২-২০২৬
রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড

চলতি রমজান মাসেই ফ্যামিলি কার্ড চালু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের পরিবেশমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কীভাবে কার্যকর করা হবে, সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে।

কত পরিবারকে কার্ড দেওয়া হবে- জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এটা সর্বজনীন। এতে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে, তারপর দরিদ্র, এরপর মধ্যবিত্ত- এভাবে এগোবে।

এই রমজানেই এটি শুরু হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান, অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে। এইটুকু আমি জানি। কার্যক্রমটা কীভাবে চালু করা হবে, সেটা নিয়েই কথা হয়েছে। 

প্রধানমন্ত্রীর বৈঠক 

 ‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


বৈঠকে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে প্রধানমন্ত্রী মন্ত্রীদের অবহিত করেন।


এ ছাড়াও দুপুর ২টায় প্রধামন্ত্রীর সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভাও হওয়ার কথা রয়েছে।

 এর আগে আজ সকালে এনএসআই মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক ও তিন বাহিনীর প্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ