২১ ফেব্রুয়ারী ২০২৬ , ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

বিসিবি’র কেন্দ্রীয় চুক্তির তালিকায় নেই কোনো ‘এ’ প্লাস ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ১৯-০২-২০২৬
বিসিবি’র কেন্দ্রীয় চুক্তির তালিকায় নেই কোনো ‘এ’ প্লাস ক্রিকেটার
২০২৬ সালের জন্য পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১লা রজানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হতে যাওয়া এই চুক্তিতে এবার জায়গা পেয়েছেন মোট ২৮ ক্রিকেটার। তবে এবারের চুক্তির সবচেয়ে বড় চমক হলো-সর্বোচ্চ বেতনভুক্ত ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রাখা হয়নি কোনো ক্রিকেটারকে।
এবারের চুক্তিতে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও হাসান মুরাদ। এ ছাড়া পারফরম্যান্সের সুবাদে চুক্তিতে পুনরায় ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন। স্বস্তির খবর হলো, গত বছরের চুক্তি থেকে এবার কেউই বাদ পড়েননি।


বিসিবির পাঁচটি গ্রেডে ক্রিকেটারদের বেতন নির্ধারণ করা হয়েছে। ‘এ’ গ্রেডে থাকা ক্রিকেটাররা পাবেন ৮ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ গ্রেডে ৬ লাখ, ‘সি’ গ্রেডে ৪ লাখ এবং ‘ডি’ গ্রেডে থাকা ক্রিকেটাররা ২ লাখ টাকা করে মাসিক বেতন পাবেন। ‘এ প্লাস’ গ্রেডের জন্য ১০ লাখ টাকা নির্ধারিত থাকলেও বর্তমান তালিকায় এই ক্যাটাগরিতে কাউকে রাখা হয়নি। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ