২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এর পদত্যাগ

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ২২-০২-২০২৬
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এর পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে এ পদত্যাগপত্র দেন। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ দুপুরে সংবাদ মাধ্যমকে বলেন, উপাচার্য ড. নিয়াজ আনুষ্ঠানিকভাবে আজ সকাল ১০টায় শিক্ষামন্ত্রী বরাবর অব্যাহতিপত্র জমা দিয়েছেন। উপাচার্য পদ থেকে অব্যাহতি নেবেন বলে জানান তিনি।

প্রটোকল অফিসার আরও বলেন, মন্ত্রণালয় থেকে এখনো কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পরে কবে থেকে সরকার এটি কার্যকর করবে সে অনুযায়ী বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে চিঠিতে অব্যাহতিপত্র (পদত্যাগপত্র) উল্লেখ রয়েছে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ