২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

৬০ দিনের মধ্যে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে- ড. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২২-০২-২০২৬
৬০ দিনের মধ্যে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে- ড. শফিকুল ইসলাম মাসুদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -২ (বাউফল) আসনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দি প্রার্থীকে পরাস্ত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তার এ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ে আজ রোববার বাউফল পাবলিক মাঠে এক শোকরানা মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুল পরিমান জনমানুষের উপস্থিতি শেষ পর্যন্ত   শুকরিয়া সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি আপনাদের সেবক। প্রকৃত এমপি ব্যক্তি মাসুদ নন, এমপি হলো বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ। আপনারা ব্যক্তি মাসুদকে নয়- ইনসাফভিত্তিক, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত বাউফল গড়ার পক্ষে ভোট দিয়েছেন।”

তিনি আরও বলেন, “ব্যক্তি মাসুদকে পরাজিত করা যেতে পারে, কিন্তু বাউফলবাসীকে পরাজিত করা সম্ভব নয়। কোনো ষড়যন্ত্রই আর আপনাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না।”

উপজেলা আমির মাওলানা মো ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলা সেক্রেটারি শহিদুল্লাহ আল কায়সারী, সাবেক জেলা আমির ও গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আইয়ুব বিন মুসা, নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এবং এনসিপি নেতা মো জাকির হোসেন, মিজানুর রহমান প্রমুখ।

সমাবেশে বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রধান, শিক্ষক শিক্ষার্থী, সুধীজন উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “অনেকে আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন- তবুও বিজয় ছিনিয়ে এনেছেন। মহান আল্লাহ আমাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।”

তিনি অভিযোগ করেন, বিভিন্ন ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তবে জনগণ এসব বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সঠিক তথ্য তুলে ধরুন। নইলে সাংবাদিকতা ছেড়ে রাজনীতির মঞ্চে চলে আসুন।”

ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এমপি মাসুদ জানান, ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে পুলিশ ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। যেমন একজন মালীকে সতর্ক থাকতে হয়, যাতে হুতুম পেঁচা বাগান নষ্ট করতে না পারে তেমনি বাউফলবাসীকেও মালীর ভূমিকা নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি সভায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। 

  


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ