২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

৯ জন সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৩-০২-২০২৬
৯ জন সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৯ জন সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়ে আলাদা আদেশ জারি করা হয়।

পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. মোখলেস উর রহমান, ড. কাইয়ুম আরা বেগম, এম এ আকমল হোসেন আজাদের নিয়োগ বাতিল করা হয়েছে।

এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসূফ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খানের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

এর আগে, তিন সচিবকে নিজ পদ থেকে সরানোর পর ৯ জন সচিব ও সিনিয়র সচিবের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ