২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে পছন্দ অনুযায়ী লোক নিয়োগ দেবে—এটাই স্বাভাবিক- তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৩-০২-২০২৬
সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে পছন্দ অনুযায়ী লোক নিয়োগ দেবে—এটাই স্বাভাবিক- তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, যেকোনো রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের পছন্দ অনুযায়ী লোক নিয়োগ দেবে—এটাই স্বাভাবিক নিয়ম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিয়োগ বাতিল হওয়ার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে স্বাগত জানিয়ে বলেন, নতুন সরকারের নিজস্ব পরিকল্পনা থাকে এবং সেই অনুযায়ী তারা প্রশাসনিক পরিবর্তন আনে। এই বিচার প্রক্রিয়া যাতে কোনোভাবেই থমকে না যায় এবং স্বচ্ছতার সঙ্গে অব্যাহত থাকে, একজন সাধারণ নাগরিক হিসেবে সেটাই তার প্রত্যাশা। তিনি আরও জানান, নতুন প্রসিকিউশন টিমের যেকোনো প্রয়োজনে তিনি পরামর্শ ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।

বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধের ওপর জোর দিয়ে তাজুল ইসলাম বলেন, "আমরা এমন একটি পরিবেশ চাই যেখানে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা পুলিশের নির্বিচার গুলির মতো অপরাধ আর ফিরে না আসে। বাংলাদেশ এই ধরনের অপরাধ আর সহ্য করার ক্ষমতা রাখে না।"

বিদায় বেলায় তিনি তার সহকর্মী ও তদন্ত সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার টিমের প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করেছেন এবং গত কয়েক মাসে করা কাজের অর্জনে তিনি সন্তুষ্ট।

 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ