২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন- জামায়াত আমির

ইউরো বার্তা ডেস্ক
আপলোড সময় : ২৪-০২-২০২৬
রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন- জামায়াত আমির


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।


পোস্টে জামায়াতে ইসলামীর আমির লিখেন,  ৫ই আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেন নি। 

তিনি লিখেন, কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?  জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ