১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৫-০২-২০২৬
পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যাচ্ছে/ ছবি সংগৃহীত
পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বনানীর সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এ সময় শহীদদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় ৫৭ সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। পিলখানা হত্যাকাণ্ডে বিডিআরের ১৩৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২৮৩ জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। তবে, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিচারিক আদালতে এখনও চলমান।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ