জাতীয় নির্বাচনে ভোট গণনাকালে জাতিকে অন্ধকারে রেখে ফলাফল বদলে দেয়া হয়েছে- অধ্যাপক মুজিবুর রহমান এমপি
জাতীয় নির্বাচনে ভোট গণনাকালে জাতিকে অন্ধকারে রেখে ফলাফল বদলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় ‘দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশের’ ইফতার মাহফিলে এ অভিযোগ করেন তিনি।
মুজিবুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনমতের কোনো মূল্য দিচ্ছে না। তারা গণবিরোধী সরকারের দিকে যাচ্ছে।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে গণতন্ত্রকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে একটি দল।
এই জামায়াত নেতা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলের নির্বাচন কোনো নির্বাচনই ছিল না। সেই দলকে আবার পুনর্বাসন করা ২৪-এর আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতার শামিল।
ইফতার মাহফিলে তিনি শিক্ষা ব্যবস্থায় কোরআন অন্তর্ভুক্ত করারও দাবি জানান। দেশ সঠিকভাবে পরিচালনা করতে হলে বিরোধীদলগুলোর সঙ্গেও আলোচনা করে আগাতে হবে, অন্যত্থায় বিগত সরকারের পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
কমেন্ট বক্স