১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খামেনির মৃত্যুর খবর নিয়ে দ্বিধাদ্বন্দ্ব

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ০১-০৩-২০২৬
খামেনির মৃত্যুর খবর নিয়ে দ্বিধাদ্বন্দ্ব
আমরা মনে করি ইরানে সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর খবরটি সঠিক- এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খামেনি নিহত হওয়ার খবরের জবাবে ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, আমরা মনে করি এটি একটি সঠিক গল্প।

ট্রাম্প আরও বলেন, ইরানের বেশিরভাগ সিনিয়র নেতৃত্ব মারা গেছেন।

খামেনির হত্যাকাণ্ডের বিষয়ে ট্রাম্প এখন পর্যন্ত তার সবচেয়ে স্পষ্ট বক্তব্য দিলেন।

ট্রাম্প আরও বলেন, যারা সব সিদ্ধান্ত নেয়, তাদের বেশিরভাগই মারা গেছেন।

যদিও ইরান খামেনির মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে। 

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিজীবিত এবং ভালো আছেন বলে দাবি করেছেইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এবং মেহের নিউজ জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা খামেনি যুদ্ধ পরিচালনায় অবিচল এবং দৃঢ় আছেন।

অন্যদিকে, রয়টার্স এবং ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।
ফলে এতে করে জনমনে দ্বিধাদ্বন্দ তৈরী হয়েছে। ইরানের কতৃপক্ষ অন্য এক খবরে বলেছে তাদের শীর্ষ নেতৃত্ব সবাই যথা তবিয়তে বহাল রয়েছেন। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ