ম্যাসি মসজিদের কোরআন প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জন করেছে আব্রাহাম রায়ান
ফ্রান্সের ম্যাসি (Massy) শহরের ম্যাসি মসজিদের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ৭ মার্চ অনুষ্ঠিত কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশ কমিউনিটি মসজিদের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করেছে কিশোর আব্রাহাম রায়ান (Abraham Rayan)।
রমজান ২০২৬ / ১৪৪৭ হিজরি উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ২ হিজব (2 Hizbs) ক্যাটাগরিতে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আব্রাহাম রায়ান প্রথম স্থান অর্জন করে।
প্রতিযোগিতা শেষে ম্যাসি মসজিদের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র (Attestation de réussite) প্রদান করা হয়। আব্রাহাম রায়ানকে আনুষ্ঠানিকভাবে এই সনদ প্রদান করেন মসজিদের কোরআন বিভাগের দায়িত্বশীল মি. Bel Guermah।
অনুষ্ঠানে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্য, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও উপহার তুলে দেওয়া হলে উপস্থিত সবাই তাদের উৎসাহ ও অভিনন্দন জানান।
বাংলাদেশ কমিউনিটি মসজিদের পক্ষ থেকে অংশগ্রহণ করে এই সাফল্য অর্জন করায় আব্রাহাম রায়ানকে অভিনন্দন জানানো হয়েছে। উপস্থিত সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দোয়া করেন যেন আল্লাহ তাকে কোরআনের ধারক ও বাহক হিসেবে কবুল করেন।
কমেন্ট বক্স