১০ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

এমন মিত্রের দরকার নেই, যারা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যোগ দেয়- ট্রাম্প

ইউরো বার্তা ডেস্ক
আপলোড সময় : ০৮-০৩-২০২৬
এমন মিত্রের দরকার নেই, যারা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যোগ দেয়- ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্রিটেনের বিমানবাহী রণতরীর প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের দুটি প্রধান বিমানবাহী রণতরীর একটি এইচএমএস প্রিন্স অব ওয়েলসকে প্রস্তুত রাখা হয়েছে।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাজ্য, আমাদের একসময়ের মহান মিত্র—সম্ভবত সবচেয়ে বড় মিত্র—অবশেষে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর কথা ভাবছে।’

তিনি আরও বলেন, ‘ঠিক আছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, এখন আর আমাদের সেগুলো দরকার নেই। তবে আমরা এটা মনে রাখব। আমাদের এমন মিত্রের দরকার নেই, যারা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যোগ দেয়।’

ট্রাম্পের এই মন্তব্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। গত বছর ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ