০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০১ মে ২০২৬

সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমানের বহর পাঠালো তুরস্ক

ইউরো বার্তা ডেস্ক
আপলোড সময় : ০৯-০৩-২০২৬
সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমানের বহর পাঠালো তুরস্ক
ইউরোপীয় ইউনিয়ন ইইউভুক্ত দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের উত্তরাঞ্চলে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে অঞ্চলটির মুসলিম অধ্যুষিত দেশ তুরস্ক।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে করা প্রতিবেদনে এই যুদ্ধবিমানের বহর পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর সাইপ্রাসে মোতায়েন করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রয়োজনে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: রয়টার্স


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ