ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
সংগঠনের সভাপতি ওবাইদুল ইসলাম রিয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক নাসির উদ্দিন, প্রধান উপদেষ্টা এনামুল হক স্বপন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,
স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন, ঢাকা বিভাগীয় কমিউনিটির সাধারণ সম্পাদক মিজান সরকার, বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা, কমিউনিটি ব্যক্তিত্ব নুরে আলম মন্জু, নুরুজ্জামান সুজন, কামাল সিকদার, আব্দুল ওয়াদুদ ও ইকবাল হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ ও মসজিদের ইমাম মাওলানা আহমাদুল ইসলাম।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় অতিবাহিত করেন।