১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সিঙ্গাপুরে নেয়া হতে পারে আজ মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-০৩-২০২৬
সিঙ্গাপুরে নেয়া হতে পারে আজ মির্জা আব্বাসকে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, তাকে নিতে বিকেল ৩টার দিকে ঢাকায় একটি এয়ার অ্যাম্বুল্যান্স অবতরণ করার কথা রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি শেষে সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) ভর্তি করা হবে।

বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

     


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ