১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বিরোধীদল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে তার দল- ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৭-০৩-২০২৬
বিরোধীদল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে তার দল- ডা. শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধীদল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে তার দল। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে স্থানীয় দুস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে কারো আধিপত্য আর মেনে নেয়া হবে না।

তিনি উল্লেখ করেন, অতীতের মতো বাংলাদেশের জনগণের জন্য চীনের দেওয়া সহায়তা হাইজ্যাক করা হয়েছে, তবে আশা করেন ভবিষ্যতে চীন আরও বেশি মানুষের পাশে দাঁড়াবে।

তিনি তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে দল যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানান। 
এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে সঙ্গে নিয়ে নিজের নির্বাচনি এলাকায় ফুডপ্যাক বিতরণ করবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১১টায় ঢাকা মহানগরীর মিরপুর-১০ এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণ করবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এই ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে ঢাকাস্থ চায়না দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এরইমধ্যে স্কুলের মাঠে সারিবদ্ধভাবে চেয়ারের ওপরে ফুডপ্যাক রেডি করে রাখা হয়েছে। বেলা ১১টার পরে এই ফুডপ্যাক বিতরণ করা হবে।

 
 

জানা গেছে, মিরপুর-১০ এলাকা ঢাকা-১৫ আসনের অন্তর্গত। আর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান এই আসন থেকে ২১ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ