১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, ১৮ মার্চ ২০২৬

ফ্রান্সে মৌলভীবাজার প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৮-০৩-২০২৬
ফ্রান্সে মৌলভীবাজার প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রান্সে মৌলভীবাজার প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলার প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন অঞ্চলের বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বক্তারা প্রবাসে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ মিলাদুর রহমান জুমার ও আজিজুর রহমান এপন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলী আহমদ খান, সহ-সাধারণ সম্পাদক কামরুল আলম, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাশেদ আহমেদ টিটু, শিক্ষা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কবির হোসেন এবং সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইমরান আহমেদ। বক্তাগন প্রতিবছর ইফতার উপলক্ষে এমন মিলন মেলা আয়োজনের উপরও গুরুত্বারোপ করেন। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ