০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষে শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-০৪-২০২৬
বাংলা নববর্ষে শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত

বাংলা নববর্ষের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

 

তিনি বলেছেন, আনন্দ শোভাযাত্রাও বলব না, মঙ্গল শোভাযাত্রাও বলব না। এ শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা।

 

মন্ত্রী আরো বলেন, পহেলা বৈশাখের সকালে ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত খাওয়া, এটাও ঐতিহ্য। আবার কৃষকের ঘরে পায়েস রান্না করা হয়। কিন্তু হাজার বছরের পুরনো পহেলা বৈশাখের শোভাযাত্রার নামকরণ নিয়ে একটা গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে।

 

নিতাই রায় চৌধুরী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে চলমান বিতর্ক ও বিভাজন দূর করতে এবং উৎসবের আমেজে সবাইকে ঐক্যবদ্ধ করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমরা কোনো বিভাজন চাই না; মানুষের মধ্যে কোনো মতভেদ বা সংঘাত চাই না। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য চাই। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ