ফ্রান্সে সাড়া জাগাল বাংলাদেশি বংশোদ্ভূত শিশুরা — হিফযুল কোরআনে তৃতীয় স্থান ও একাধিক পুরস্কার
ফ্রান্সের লো বুর্জে এক্সিবিশন সেন্টারে
অনুষ্ঠিত ফ্রান্সের মুসলমানদের বৃহত্তম বার্ষিক সম্মেলন- এ বাংলাদেশি বংশদ্ভূত শিশুদের উজ্জ্বল সাফল্যের খবর পাওয়া গেছে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা একাধিক পুরস্কার অর্জন করেছে, যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
সম্মেলনের আওতায় আয়োজিত শিশু-কিশোরদের প্রতিযোগিতাগুলোতে বাংলাদেশি অংশগ্রহণকারীরা কৃতিত্বের স্বাক্ষর রাখে। কোরআন তেলাওয়াত, ইসলামিক জ্ঞানভিত্তিক কুইজ এবং আরবি ভাষা ও নৈতিক শিক্ষা বিষয়ক উপস্থাপনায় তারা বিশেষ পারদর্শিতা দেখায়।
এদিকে হিফযুল কোরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের চারজন শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তারা হলেন শরিফ ইসলাম সাবরি, রাইান ফারুক, আারমান উদ্দিম ও ওবাইদ খান। তাদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে শরিফ ইসলাম সাবরি। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে অর্থ পুরস্কারের পাশাপাশি অন্যান্য পুরস্কার সামগ্রী তুলে দেয়া হয়। এছাড়া প্রতিযোগিদের মধ্যে যারা ফাইনালে উঠার গৌরব অর্জন করেছে তাদের হাতেও তুলে দেয়া হয় উপহার সামগ্রী।
৩ থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলা এই সম্মেলনটি ইউরোপের অন্যতম বৃহৎ মুসলিম সমাবেশ হিসেবে পরিচিত। এতে বিভিন্ন দেশ থেকে আগত মুসলিম পরিবার, আলেম, শিক্ষাবিদ ও শিশু-কিশোররা অংশ নেয়। ধর্মীয় আলোচনা ছাড়াও শিক্ষা, সংস্কৃতি, বইমেলা ও সামাজিক কার্যক্রমের সমন্বয়ে এটি এক বহুমাত্রিক আয়োজন হিসেবে বিবেচিত।
প্রবাসী বাংলাদেশি অভিভাবকরা শিশুদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। শহিদুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, “এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলে।”
কমিউনিটি নেতাদের মতে, এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে।
পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং এটি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কমেন্ট বক্স