০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের বার্ষিক পুরুস্কার বিতরণ ও সবক অনুষ্টিত

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ০৬-০৪-২০২৬
বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের বার্ষিক পুরুস্কার বিতরণ ও সবক অনুষ্টিত
বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বার্ষিক সবক ও পুরস্কার বিতরণ সোমবার (৪ এপ্রিল) অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক মাওলানা রফিকুল ইসলাম। ট্রাস্টের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এস. এম রুহুল আমীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক এটিএম নজরুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা আজাহার উদ্দীন। ট্রাস্টের এক্সিকিউটিভ মু. তাজুল ইসলাম জিহাদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, ডা. আব্দুস সোবহান খন্দকার, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাসুদুর রহমান হাওলাদার, মাওলানা ইকবাল হোসেন রুমী, মুহিব্বুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বার্ষিক সবক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীম বিশ্বমানবতার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার। অশিক্ষা, কুশিক্ষার অন্ধকার থেকে জাতিকে মুক্ত করে জ্ঞান ভিত্তিক নৈতিকতার সমন্বয়ে আলোর পথ দেখাতে আল কুরআনের কোনো বিকল্প নেই। অথচ কুরআন ভুলে যাওয়ার কারণে আমরা যেমন পথ হারিয়েছি তেমনভাবে আমরা জাহিলিয়াতের অন্ধকারে ডুবে গেছি।

যার ফলে সুদ-ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি, খুন-ধর্ষণ, নারীদের বস্ত্রহরণ, সমাজ বিধ্বংশী মাদকসহ যাবতীয় অনাচার সমাজে দিন দিন বেড়েই চলছে। তাই আজকে আবার জাহেলি সমাজকে পরিবর্তন করে ইসলামের আলোয় আলোকিত সমাজ কায়েমের জন্য বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টেরকাজকে দেশময় ছড়িয়ে দিতে হবে।

এ ট্রাস্ট আল কুরআনের শিক্ষাকে আগামী দিনের ভবিষ্যত শিশুদের মাঝে ছড়িয়ে দিতে নিরলস ও নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে। প্রশংসনীয় এ সুন্দর কাজকে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দিতে সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে সমানভাবে। তা হলেই হবে আমাদের কাঙ্খিত কুরআনিক সমাজ যেমন কায়েম হবে তেমন আমাদের জন্য মিলবে দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি।


উপস্থিত বক্তারা আরো বলেন, বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের মহতি এ উদ্যোগ নি:সন্দেহে প্রশংসার দাবীদার। ট্রাস্টের কার্যক্রমের সাথে একাত্বতা ঘোষণা করে তারা দেশবাসীকেও একাজে সমানভাবে অংশগ্রহণ করতে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
উল্লেখ্য প্রায় একশত ছেলে মেয়েরা কুরআনের সবক গ্রহণ করেন, তাদের প্রত্যেককে হিজাব ও পানজাবি উপহার প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং তাদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
  


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ