ফ্রান্স সম্পর্কে কিছু তথ্য
২০১৭ সালের। প্যারিস১৮-র ম্যারির হল রুমে একটি অনুষ্ঠানে মেয়রের সাথে লেখক
//কাজী হাবিবুর রহমান//
প্যারিস১৮-র পুনরায় নির্বাচিত মেয়র জনাব এরিক লেজয়ন্ড্রে (Eric Lejoindre)।
তিনি ২০১৪ সাল থেকে প্যারিস ১৮-র লোকাল এরিয়ার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি সোশ্যালিস্ট দলের।
২০২৬ সালের প্যারিসের(৭৫০০০) স্থানীয় নির্বাচনে সোশ্যালিস্ট দল(PS- Parti Socialiste) বিদেশি অধ্যুষিত এলাকাগুলোতে খুব ভালো ফলাফল করেছে।
সোশ্যালিস্ট দলের প্যারিস শহরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ইমানুয়েল গ্রেগোয়ার (Emmanuel Grégoire)।ইতিপূর্বে একই দলের দুই মেয়াদে (২০১৪-২০২৬) ১২ বছর মেয়র ছিলেন সাবেক মেয়র ম্যাডাম অ্যান ইদালগো ( Madame Anne Hidalgo)। বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে প্যারিসে সোশ্যালিস্ট দলের বিজয়।
#ফ্রান্সের ৫ম প্রজাতন্ত্র ১৯৫৮ সালে থেকে এ পর্যন্ত (১৯৬৯-২০২৬) জাতীয় প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে তিন মেয়াদে মোট ১৯ বছর ক্ষমতায় থেকে দেশ শাসন করেছে এ দলটি।
👉১ম প্রেসিডেন্ট (১৯৮১-১৯৯৫):
ফ্রাঁসোয়া মিতেরা-(François Mitterrand)
তিনি ৭ বছর করে দুই মেয়াদে ১৪ বছর প্রেসিডেন্ট ছিলেন। প্রথম ২১ মে ১৯৮১ এবং ৪ মে ১৯৮৮ সালে পুনরায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
👉২য় প্রেসিডেন্ট (২০১২-১০১৭):
ফ্রাঁসোয়া ওলান্দ- (François Hollande)
তিনি ৫ বছর মেয়াদে ১ বার প্রেসিডেন্ট ছিলেন। প্রথম ১৫ মে ২০১২১-১৪ মে ২০১৭ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন।
#উল্লেখ্য যে, বাংলাদেশে ফরাসি প্রেসিডেন্টের সফর:
ফ্রাঁসোয়া মিতেরা ১৯৯০ সালের ২২-২৪ ফেব্রুয়ারি ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বাংলাদেশ সফর করেন।
সর্বশেষ,ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ২০২৩ সালের ১০-১১ সেপ্টেম্বর দুদিনের সফরে বাংলাদেশে যান।
কমেন্ট বক্স