১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ছড়াকার মানসুর মুজাম্মিলের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১২-০৪-২০২৬
ছড়াকার মানসুর মুজাম্মিলের ইন্তেকাল
জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল (বয়স-৬০) দীর্ঘদিন অসুস্থ থেকে ১২,০৪,২০২৬ রোববার সকাল সারে চারটায় হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পোড়খাওয়া জীবন সংগ্রামী কবি ছড়াকার ও সংগঠক মানসুর মুজাম্মিল একজন নিবেদিত সাহিত্যিক ও পরিচ্ছন্ন মনের মানুষ হিসেবে সাহিত্যের নানান শাখায় অবদান রেখে গেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ তাওয়ায় জ্বলা রুটি,সোনার বরণ মেয়ে, চাঁদের হাসি,তাজা খুন, এক ব্যাগ অফিসার, হারিয়ে যাবার দিন, সবার সাথে আছি, পা চালিয়ে যাও, দশ আকাশ, সুগন্ধি গাছের কাছে ছড়াগ্রন্থ প্রকাশ হয়েছে। রোববার সকাল সারে ন'য়টায় ঢাকাস্থ গোড়ান ছাপড়া মসজিদের তাঁর প্রথম জানাজা এবং গ্রামের বাড়ি দশনাপাড়া, শাহরাস্তি, চাঁদপুর বেলা দুইটায় দ্বিতীয় জানাজা ও দফন করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ