১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ইতালির মনফালকোনে ৩ সন্তানের জননীর পরকীয়া, তোলপাড়, দায় নিতে নারাজ স্বামী ও প্রেমিক

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৮-০৪-২০২৬
ইতালির মনফালকোনে ৩ সন্তানের জননীর পরকীয়া, তোলপাড়, দায় নিতে নারাজ স্বামী ও প্রেমিক স্বামী সন্তানের সঙ্গে স্ত্রী জয়া/ছবি সংগৃহীত
পরকিয়ায় একের পর এক অশান্তি সৃষ্টি হচ্ছে বিভিন্ন সমাজে। এটা যেন ক্রমশ বাড়ছে। কান পাতলে বিশ্বের বিভিন্ন দেশেই এর কুফলে ভেঙ্গে যাচ্ছে সংসার। অসহায় হয়ে পড়ছে স্বামী সন্তান, কখনও স্ত্রী সন্তান। এর প্রতিকারের কোনো উপায় মিলছে না। এমনই এখন ঘটনায় তোলপাড় ইতালিতে। সম্প্রতি সেখানে এক ঘটনায় গোটা ইউরোপ জুড়েই আতংক, সন্দেহের চোখ ও ব্যাপক আলোচনা সমাজে। ঘটনায় প্রকাশ 

ইতালির মনফালকোনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এক চাঞ্চল্যকর পরকীয়া ঘটনার খবর পাওয়া গেছে। তিন সন্তানের জননী ফারহানা আক্তার জয়া নামের এক প্রবাসীর স্ত্রীর পরকীয়া জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তিলে তিলে গড়া একটি সাজানো সংসার এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

জানা গেছে, ভুক্তভোগী স্বামী দীর্ঘ প্রবাস জীবনে হাড়ভাঙা পরিশ্রম করে টাকা জমিয়ে অনেক স্বপ্ন নিয়ে স্ত্রী ও তিন সন্তানকে ইতালিতে নিয়ে এসেছিলেন। একটি সুন্দর সাজানো সংসারে ছিল তিনটি ফুটফুটে সন্তান। কিন্তু স্ত্রী ফারহানা আক্তার জয়া ‘অপি শেখ’ নামের এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লে সেই সুখের সংসারে আগুন লাগে।

প্রেমিকের সাথে তিন সন্তানের জননী জয়া/ছবি সংগৃহীত 

বর্তমানে সেই নারী তার স্বামীর বাসাতেই অবস্থান করছেন। যদিও তিনি স্বামীর ব্যবসা প্রতিষ্টানে যেয়ে তাকে ফিরিয়ে নেয়ার জন্য হৈ চৈ করে বেড়াচ্ছেন। সমাজের লোকজন তাকে নিভৃত করেও পারছেন না। এছাড়াও তিনি তার প্রেমিকের বিরুদ্ধেও অভিযোগ তুলছেন। বর্তমানে তিন রুমের সেই ফ্ল্যাটের একটিতে তিনি আলাদা থাকছেন। তবে স্বামী তাকে আর স্ত্রী হিসেবে গ্রহণ করতে নারাজ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্বামী অত্যন্ত ধৈর্যশীল এবং ভালো মানুষ হওয়ার পরও স্ত্রীর এমন বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারছেন না সমাজের অন্যান্যরা। কিন্তু এ সংসার ও সন্তানের ভবিষ্যত কী সেটা এখন গন্তব্যহীন হয়ে পরেছে। একই ছাদের নিচে পরস্পর বিরোধী অবস্থানই বা কতক্ষন থাকবে সেটাও আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

অন্যদিকে, যার জন্য ঘর ছেড়েছিলেন প্রবাসী স্ত্রী জয়া, সেই প্রেমিক অপি শেখও এখন এই ঘটনার দায় নিতে অস্বীকার করছেন। ফলে দুই কুল হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তিন সন্তানের জননী জয়া।

ফেসবুকে এসে স্বামীকে ফিরিয়ে নিতে কান্নাকাটি/ছবি সংগৃহীত 

এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর ইতালিতে বসবাসরত সাধারণ প্রবাসীদের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক বিরাজ করছে। অনেক প্রবাসী কর্মজীবী পুরুষ দুশ্চিন্তায় আছেন যে, জীবিকার তাগিদে সারাদিন বাইরে থাকার সুযোগে তাদের সাজানো সংসারেও এমন কোনো ভাঙন ধরে কি না।
অনেকেই মনে করছেন, ফারহানা আক্তার জয়ার এই করুণ পরিণতি প্রবাসী সমাজের জন্য একটি বড় শিক্ষা। পরকীয়ার মোহে পড়ে নিজের সন্তান, স্বামী এবং সামাজিক সম্মান বিসর্জন দিয়ে আজ তিনি সমাজচ্যুত। প্রবাসীদের দাবি, এই ধরণের নৈতিক অবক্ষয় রোধে সামাজিক সচেতনতা জরুরি।
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ