২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ট্রাম্পের উপস্থিত থাকা অনুষ্ঠানে গুলিবর্ষন

‘আমরা সবাই মেজেতে লুটিয়ে পড়েছিলাম’

ইউরো বার্তা ডেস্ক
আপলোড সময় : ২৬-০৪-২০২৬
‘আমরা সবাই মেজেতে লুটিয়ে পড়েছিলাম’ ছবিতে ট্রাম্পকে দেখা যাচ্ছে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের কুশল বিনিময়ের জবাব দিতে/ ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকে। পরে 
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য কোর্টনি সুব্রামানিয়ান নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

তিনি বিবিসিকে জানান, প্রচণ্ড গুলির শব্দ শুনে সেখানে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং ট্রাম্পসহ সেখানে উপস্থিত অনেকেই মেঝেতে লুটিয়ে পড়েন।

তিনি বলেন, "আমরা সেখানেই শুয়ে ছিলাম। তখন নিরাপত্তাকর্মীরা দ্রুত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে সরিয়ে নিয়ে যান। এরপর অন্যদেরও সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়"।

সুব্রামানিয়ান বলেন, "ট্রাম্পের নিরাপত্তাকর্মীরা জানিয়েছে যে, সন্দেহভাজন বন্দুকধারীকে হোটেলের বলরুমের বাইরেই ধরে ফেলার কারণে তারা ভেতরে প্রবেশ করতে পারেনি।

"আমাদের অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে বলা হয়েছে এবং নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতে বলা হয়েছে", বলছিলেন সুব্রামানিয়ান।

ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের অন্তর্বর্তী প্রধান জেফরি ডাব্লিউ ক্যারোল বলেছেন, সন্দেহভাজনের কাছে একাধিক অস্ত্র ছিল।

তিনি জানান, সন্দেহভাজনের কাছে একটি শর্টগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল।

তিনি আরও বলেন, গুলিবিদ্ধ সিক্রেট সার্ভিস এজেন্টকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি "ভালো অবস্থায়" আছেন।


ওই ঘটনার পর হিলটন হোটেলের বলরুম লকডাউন করা হয়। সেখানে হোয়াইট হাউজ পুলের সদস্যদের ওই রুমের মধ্যে নিরাপদে রাখা হয়।

পুল সদস্যেদর নিরাপদে যখন সরিয়ে নেওয়া হয়, তখনই সেখানকার দায়িত্বরত সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের বলতে শোনা যায় গুলিবর্ষণকারীকে আটকের কথা।

পরে অবশ্যই এফবিআইও এই তথ্য নিশ্চিত করেছে। এফবিআই বলেছে, গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটকের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

এফবিআইয়ের পূর্ণ বিবৃতিতে বলা হয়েছে, "ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটনে গুলির ঘটনার পর এফবিআই ওয়াশিংটন ফিল্ড অফিসের ন্যাশনাল ক্যাপিটাল রেসপন্স স্কোয়াড দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। সন্দেহভাজন ব্যক্তিকে আটকের পর হেফাজতে রয়েছে।"

পরে গণমাধ্যমের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যে বন্দুকধারী গুলি চালিয়েছে, তাকে আটক করা হয়েছে।

ট্রাম্প জানান, তিনি সন্দেহভাজন ব্যক্তির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ঘটনা স্থলে যে সিকিউরিটি ক্যামেরা ছিল, সেখানকার ছবিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। যেখানে ঘটনার শুরুর অংশটুকুই প্রকাশিত হয়েছে।

ট্রাম্প বলেন, "একজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেকপয়েন্টে হামলা চালায়। তবে তাকে সিক্রেট সার্ভিসের সদস্যরা খুব দ্রুতই প্রতিহত করে এবং ধরে ফেলে"।

আটককৃত গুলিবর্ষণকারীকে সোমবার আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে।

সরকারের আইনজীবীরা জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তাদের ওপর হামলা, এই দুইটি বিষয়ে চার্জ আনা হবে আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে।   খর বিবিসি’র। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ