বাংলাদেশীদের জন্য ইউরোপের নতুন দরজা হবে মন্টেনিগ্রো
// কাজী হাবিবুর রহমান//
২০২৮ সালে ইউরোপীয় ইউনিয়নে নতুন সদস্য হতে যাচ্ছে মন্টিনিগ্রো (Montenegrin)।
ইউরোপীয় ইউনিয়নে যোগদানের দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষা শেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলকান রাষ্ট্র মন্টিনিগ্রো (Montenegrin)।২০২৮ সালের মধ্যে ইইউ ব্লকের ২৮তম সদস্য রাষ্ট্র হওয়ার লক্ষ্য নিয়ে দেশটি। গত ২২ এপ্রিল ২০২৬, ইইউ সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতরা মন্টিনিগ্রোর জন্য একটি যোগদান চুক্তির খসড়া তৈরির লক্ষ্যে বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছেন।
মজার বিষয় হলো, মন্টিনিগ্রো এখনও ইইউ সদস্য না হওয়া সত্ত্বেও ২০০২ সাল থেকেই ‘ইউরো’কে তাদের মুদ্রা হিসেবে ব্যবহার করে আসছে।
২০১৩ সালে ক্রোয়েশিয়ার যোগদানের পর মন্টিনিগ্রো এবং আলবেনিয়া ইইউ সদস্যপদের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে।
মন্টেনিগ্রো প্রজাতন্ত্র,
এটি ইউরোপের সবচেয়ে সাম্প্রতিক স্বাধীন দেশগুলোর মধ্যে একটি, ২০০৬ সালে স্বাধীনতা লাভ করেছে।
মন্টিনেগ্রো দক্ষিণ-পশ্চিম বলকান উপদ্বীপে, আড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত একটি ক্ষুদ্র, পর্বতময় রাষ্ট্র। দেশটির বেশিরভাগ এলাকা পর্বতে আবৃত।
লেখক, সমাজকর্মী, বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসি নাগরিক। প্যারিস,ফ্রান্স।
@তথ্যসূত্র -ইইউ,উইকিপিডিয়া ও ইন্টারনেট।
কমেন্ট বক্স