নির্ভিক সাংবাদিক লেখক কলামিস্ট মাহফুজ উল্লাহ'র ৭ম মৃত্যুবার্ষিকী
// ফরিদী নুমান //
আজ নির্ভিক সাংবাদিক, লেখক, কলামিস্ট, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ মাহফুজ উল্লাহ'র ৭ম মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের ২৭ এপ্রিল তিনি পরলোক গমণ করেন। ১৯৫০ সালের ১০ মার্চ নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরে জন্ম নেয়া এই সাংবাদিক দীর্ঘ কর্মজীবনে দেশের নেতৃস্থানীয় বাংলা ও ইংরেজি দৈনিকে কাজ করেন।
সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতাও করেছেন মাহফুজ উল্লাহ। মাঝে চীন গণপ্রজাতন্ত্রে বিশেষজ্ঞ হিসেবে, কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসে কাজ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক ছিলেন তিনি। বিভিন্ন বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষায় লিখেছেন অর্ধশতাধিক বই।
নির্ভিক ও সাহসী সাংবাদিক ছিলেন মাহফুজউল্লাহ। মতবিরোধ ও মতপার্থক্য থাকলে ও তিনি তা উপস্থাপন করতেন শালিন যুক্তিপূর্ণভাবে।
মাহফুজ ভাইয়ের বইসহ অনেকগুলো কাজের সাথে দীর্ঘদিন আমি সরাসরি সম্পৃক্ত থাকার সৌভাগ্য অর্জন করেছিলাম। কর্মজীবনে তিনি কখনো আমার বস, কখনো গুরু, কখনো বড়ো ভাইয়ের আসনে ছিলেন।
মৃত্যুদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলী এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।
লেখক : সাংবাদিক ও আর্টিস্ট
কমেন্ট বক্স