ছবি/ সংগৃহীত
//মো : নুর//
২০২৪ সালের এপ্রিলে স্বপ্নের আমেরিকা Paris (CDG) থেকে New York (JFK) যাচ্ছিলাম। বোর্ডিং পাস সম্পন্ন করে বিমানে ওঠার অপেক্ষা... ঠিক তখনই লাউডস্পিকারে ফ্রেঞ্চ এবং ইংরেজি ভাষায় যিনি বার বার অ্যানাউন্স দিচ্ছিলেন, তিনি একজন বাংলাদেশী—মিস্টার রহমান!
প্যারিসের মতো একটি আন্তর্জাতিক বিমানবন্দরের এমন সম্মানজনক জায়গায় একজন বাংলাদেশী ভাইকে দেখে বুকটা গর্বে ভরে গেল। তিনি আমাকে চিনতে পেরে নিজ থেকে এসে হাসিমুখে কথা বললেন এবং আমরা একসাথে ছবিও তুললাম। শুধু তিনি নন, বর্তমানে বেশ কিছু বাংলাদেশী ভাই-বোন ফ্রান্সের এয়ারপোর্টে বিভিন্ন পর্যায়ে সুনামের সাথে কাজ করছেন। আমার চেনা-পরিচিতই আছেন প্রায় ৭-৮ জন।
ইউরোপের অন্যতম ব্যস্ত এবং মর্যাদাপূর্ণ সেক্টর হলো এভিয়েশন। ফ্রান্সের প্যারিসের Charles de Gaulle (CDG) কিংবা Orly-র মতো বড় বড় বিমানবন্দরগুলোতে প্রতিবছর প্রচুর লোকবল নিয়োগ দেওয়া হয়। আপনিও যদি এখানে নিজের ক্যারিয়ার গড়তে চান, তবে আজকের পোস্টটি আপনার জন্য! 👇
* কোন কোন পদে কাজ করা যায়?
👥 কাস্টমার সার্ভিস: Ground Steward / Agent d'escale (বোর্ডিং ও চেকিং)
🏗️ অপারেশনাল: Ramp Agent / Luggage Handler (লাগেজ ও রানওয়ের কাজ)
সিকিউরিটি: Airport Security Officer (যাত্রী ও মালামাল স্ক্যানিং)
অন্যান্য: Duty-Free শপ, লাউঞ্জ বা রেস্তোরাঁ।
কী কী যোগ্যতা প্রয়োজন?
১. 🗣️ ভাষাগত দক্ষতা (সবচেয়ে গুরুত্বপূর্ণ): ফ্রেঞ্চ ভাষা জানা মাস্ট! কাস্টমার সার্ভিসের জন্য B2/C1 লেভেল এবং গ্রাউন্ডের কাজের জন্য অন্তত B1 লেভেল লাগবে। সাথে ইংরেজি জানা থাকলে সেটা প্লাস পয়েন্ট।
২. ক্লিন ব্যাকগ্রাউন্ড: এয়ারপোর্টের সিকিউরিটি পাসের (Red Badge) জন্য আপনার কোনো ক্রাইম রেকর্ড থাকা চলবে না (Casier Judiciaire সম্পূর্ণ clean হতে হবে)।
১. 🎓 ট্রেনিং ও সার্টিফিকেট: অনেক পদের জন্য France Travail (সাবেক Pôle Emploi) থেকে শর্ট-টার্ম ট্রেনিং (যেমন: CQP ASA) করে নেওয়া যায়, যা চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়।
💰 কেমন হতে পারে বেতন?
এন্ট্রি লেভেলের চাকরিগুলোতে সাধারণত SMIC (ন্যূনতম মজুরি) বা তার থেকে কিছু বেশি (প্রায় €১৪০০ - €১৭০০ নেট) দিয়ে শুরু হয়। তবে নাইট শিফট, উইকেন্ড বা ওভারটাইম থাকলে ইনকাম বেশ ভালো হয়। এক্সপেরিয়েন্স বাড়ার সাথে সাথে বেতনও বাড়ে!
* কীভাবে আবেদন করবেন?
সরাসরি Groupe ADP বা বিভিন্ন এয়ারলাইন্সের (Air France, EasyJet) ক্যারিয়ার পেজে চোখ রাখুন।
সাব-কন্ট্রাক্ট এজেন্সি যেমন: Aviapartner, Alyzia, Swissport ইত্যাদির মাধ্যমে আবেদন করতে পারেন।
এছাড়া Indeed France বা LinkedIn-এ নিয়মিত এয়ারপোর্ট জবের সার্কুলার পাওয়া যায়।
💡 বোনাস টিপস: যারা স্টুডেন্ট হিসেবে আছেন, তারা পার্ট-টাইম বা সামার জব হিসেবে এয়ারপোর্টের শপ বা লাগেজ হ্যান্ডলিংয়ে ট্রাই করতে পারেন। পরবর্তীতে পার্মানেন্ট (CDI) জব পাওয়ার ক্ষেত্রে এই এক্সপেরিয়েন্স দারুণ কাজে দেবে!
📢 একটি বিশেষ উদ্যোগ:
আপনারা যারা ফ্রান্সের এয়ারপোর্টে বর্তমানে জব করছেন এবং জব করতে আগ্রহী, তারা নিচে কমেন্ট করতে পারেন। আগ্রহীর সংখ্যা যদি অনেক হয়, তবে যারা বর্তমানে এই সেক্টরে সফলভাবে জব করছেন, তাদের সাথে একটি মতবিনিময় সভা বা অনলাইন সেমিনার করার উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো।