মাদ্রিদে বাংলাদেশী কমিনিউটির শক্তিশালী একটি কমিটি গঠনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। একটি গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে ওই কমিটি গঠনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ইতিমধ্যে এ নিয়ে ব্যাপক সারা পরে গেছে স্পেনে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির বাংলাদেশী সর্বস্তরের প্রবাসীদের মধ্যে।
একটি উন্নত,সমৃদ্ধ, ও স্বপ্্েনর বাংলাদেশ কমিটি গঠনের লক্ষ্যে ইতিমধ্যে সাধারন সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোহাম্মাদ আবুল হোসেন। এক বক্তৃতায় তিনি বলেণ, সমাজের সর্বস্তরের মানুষের কল্যান, সামাজিক উন্নয়ন, পারস্পারিক সহযোগিতা ও কর্মসংস্থাপনের সুযোগ বৃদ্ধির লক্ষে তিনি নিরলস কাজ করে যেতে চান। এবং এ ব্যাপারে তাকে উৎসাহ যোগাচ্ছেন তার কমিউনিটির এক দল সমার্থক। আবুল হোসেন বলেন, তিনি আশা করছেন বিজয়ী হতে পারলে তিনি সমাজের লক্ষ্যে নিজেকে নিবেদিত করতে তিনি আরো সক্রিয় হয়ে কাজ করার সুযোগ পাবেন। এ জন্য তিনি ওই সমাজ কমিউনিটির সবার সর্বচ্চো সহযোগিতা প্রত্যাশা করছেন।