১৯ নভেম্বর ২০২৬ ,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বার্সেলোনা বাংলা স্কুলের আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন ও পরীক্ষা ফলাফল ঘোষণা

Admin News
আপলোড সময় : ২৯-০৬-২০২৬
বার্সেলোনা বাংলা স্কুলের আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন ও পরীক্ষা ফলাফল ঘোষণা



//সায়েমা ইসলাম  বার্সেলোনা স্পেন থেকে// 

বার্সেলোনা বাংলা স্কুলের উদ্যোগে গত ২৭ জুন স্পেনের মানরেসা শহরের মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত El Parque de l’Agulla-এ বার্ষিক বনভোজন ও পরীক্ষা ফলাফল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রাণবন্ত উপস্থিতিতে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সভাপতি আলাউদ্দিন, আউয়াল ইসলাম ও শাহ আলম স্বাধীন। এছাড়াও উপস্থিত ছিলেন বন্ধুসুলভ মহিলা সংগঠনের সভাপতি শিউলি আক্তার এবং ইয়ত গ্লোবাল ফাউন্ডেশনের সভাপতি খাদিজা আক্তার। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।



বনভোজন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চকলেট দৌড়, মার্বেল দৌড়, হাঁড়ি ভাঙাসহ বিভিন্ন আনন্দঘন খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলো পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা সায়মা ইসলাম এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরে কৃতী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।


দিনব্যাপী আনন্দ-উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের জন্য এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা ভবিষ্যতেও বাংলা ভাষা, সংস্কৃতি ও নতুন প্রজন্মের শিক্ষার বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ