মেসি ভক্তদের জন্য দুঃস্বপ্ন বটে। মাঠ ছেড়ে বিরতিতে এ ফুটবল সুপারষ্টার। কবে ফিরবেন সেটা অজানা। এটাই কী তার সরে যাওয়া এ নিয়ে তুমুল আলোচনা।
বাবা হোর্হের হাত ধরে ফুটবলে আসা। প্রিয় রোজারিও থেকে বার্সেলোনায় যাওয়া। শুধু ফুটবল নয়, লিওনেল মেসির জীবনের বড় একটা অংশ জুড়েই ছিলেন তার বাবা। সেই বাবা এখন না ফেরার দেশে। আর বাবা হারিয়ে মেসির জীবনে নেমে এসেছে বিরাট শূন্যতা।
ফুটবল নিয়ে ভাবা বা মাঠে খেলার মত মানসিক-শারীরিক অবস্থায় এখন নেই মেসি। তাই রোজারিওর স্থানীয় গণমাধ্যমের সূত্রে ফরাসি ওয়েবসাইট ‘ফুট মারকাতো’ জানিয়েছে আপাতত ফুটবল থেকে ছুটি নিয়েছেন মেসি। জনপ্রিয় ওয়েবসাইট ‘গোল ডটকম’ ফরাসি ফুট মারকেতোর সূত্রে জানিয়েছে, মেসি কতদিন মাঠের বাইরে থাকবেন ঠিক করেননি এখনও। এমনকি মেসি অবসর নিয়ে ফেলবেন কিনা সেই প্রশ্নও করেছে তারা?