০৫ সেপ্টেম্বর ২০২৬ ,  ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বসুন্ধরা থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-০৮-২০২৬
বসুন্ধরা থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করে জানান, ১৫ আগস্ট উপলক্ষে শোকদিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ওই সংগঠনগুলোর নেতাকর্মীরা সেখানে সমবেত হন। এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন। পরে সেখানে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে মোট ৫৩ জনকে গ্রেপ্তার করে।

এডিসি নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করছে। 





কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ