ইতালির প্রধানমন্ত্রী মেলানির সংগে এরদোগানের কৌতুক!
মধ্যপ্রাচ্যের বৃহত্তর শান্তির সমাধান খুঁজতে বিশ্ব নেতাদের সঙ্গে ছিলেন এরদোয়ানও। এক ফাকে কিছুটা কৌতুহলের ও সৃষ্টি করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছে গিয়ে।
গাজায় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মিশরে ‘গাজা শান্তি সম্মেলন’–এর ফাঁকে এক অনানুষ্ঠানিক কথোপকথনে, এরদোয়ান মেলোনিকে তার ধূমপান ত্যাগ করার একটি উপায় খুঁজে দেবেন বলে জানিয়েছেন।
ইহলাস নিউজ এজেন্সি (তুর্কি সংবাদ সংস্থা) সম্প্রচারিত ফুটেজে এরদোয়ানকে মেলোনির উদ্দেশে বলতে শোনা যায়, 'আমি আপনাকে বিমান থেকে নেমে আসতে দেখেছি। আপনাকে দারুণ লাগছে। কিন্তু আপনার ধূমপান বন্ধ করাতে হবে।'
এ সময় তাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যিনি এরদোয়ানের কথা শুনে হেসে উঠে বলেন, 'এটা অসম্ভব!' জবাবে মেলোনি হেসে দিয়ে বলেন, 'ধূমপান ছাড়লে আমি কম সামাজিক হয়ে যেতে পারি। আমি জানি, আমি জানি। আমি কাউকে সম্পর্কহীন করতে চাই না।'
কমেন্ট বক্স