১০ বছরের মধ্যে বাংলাদেশে আমরা সরকার গঠন করবো- নাহিদ ইসলাম

আপলোড সময় : ০৭-১১-২০২৫ , আপডেট সময় : ০৭-১১-২০২৫
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নিজেদের প্রথম নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে দলটি। এছাড়া আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে চায় তারা। সেটা করতে না পারলে রাজনীতিই ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।


সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, ‘আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি, ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হবো, ক্ষমতায় যাবো, সরকার গঠন করবো।’




দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই রাজনীতিতে এসেছেন জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে আমরা প্রথম থেকেই একটা সামষ্টিক ধারণায় বিশ্বাস করতাম। ব্যক্তি বা নিজেকে নিয়ে খুব একটা ভাবি না। আর এখন তো অনেক মানুষের জীবনদান এটার সঙ্গে জড়িত। এখানে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই নেমেছি।’


আগামী ১০ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যেতে চায় জানিয়ে নাহিদ বলেন, ‘১০ বছরের মধ্যে যদি (ক্ষমতায়) যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করবো না। ১০ বছরের এই টাইমলাইনটা হচ্ছে আমার টার্গেট। এই সময়ের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে (এনসিপি) প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই। জনগণকে ক্ষমতায়িত করতে চাই।’



চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি। ইতোমধ্যে দলটি অনেক পথ পাড়ি দিয়েছে বলে বিশ্বাস করেন নাহিদ। তিনি বলেন, ‘আমরা তো অনেকদূর এগিয়ে গেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে ১৫-২০ বছরে যেই জায়গায় পৌঁছায় বা ১০ বছরে; আমরা কিন্তু সেটাতে অলরেডি পৌঁছে গেছি। এই কারণে আমি ১০ বছর বলছি। কারণ গণভ্যুত্থান আমাদের ১০ বছর এগিয়ে দিয়েছে, ১৫ বছর এগিয়ে দিয়েছে। বাকিটা এখন আমাদের করতে হবে। জনগণ আমাদের সেই সুযোগটা দিয়েছে, দায়িত্বটা দিয়েছে। বাকিটা আমাদের দক্ষতা আমাদের যোগ্যতা, সততা ও নিষ্ঠার বিষয়।’   

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :