পোস্টাল ভোটিংয়ে প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন, কোন দেশে কখন

আপলোড সময় : ১৮-১১-২০২৫ , আপডেট সময় : ১৮-১১-২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধনের পর বুধবার থেকে নিবন্ধন শুরু হচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিচ্ছে নির্বাচন কমিশন। ১৮ ডিসেম্বর পর্যন্ত তারা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

এ ছাড়া দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে। এ সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।



মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ অ্যাপের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।



‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বলেছেন, ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা।


>> ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশেনিয়া অঞ্চলের দুটি দেশে নিবন্ধনের সুযোগ রয়েছে।


>> ইউরোপের ৪২টি দেশে নিবন্ধন করতে হবে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে।


>> ৪ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর।


>> দক্ষিণ এশিয়ার সাতটি দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করতে পারবেন ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে।


>> আর মধ্যপ্রাচ্যের (সৌদি আরব ছাড়া) বাকি ১৪টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন করতে হবে ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে।


প্রকল্পের টিম লিডার বলেন, বাংলাদেশের ভেতরে যারা পোস্টাল ভোটিংয়ে অংশ নেবেন তাদের ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। এসময় প্রবাসে কেউ বাকি থাকলে তাদেরও সুযোগ দেওয়া হতে পারে।



প্রবাসীদের বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবি ও আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। একই দিনে একসঙ্গে গণভোটের সিদ্ধান্ত দিয়েছে সরকার। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা বলেছে নির্বাচন কমিশন।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :